× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি গুচ্ছে ভর্তির আবেদন শুরু আজ

বাকৃবি প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৬:২৫ পিএম

কৃষি গুচ্ছে ভর্তির আবেদন শুরু আজ

কৃষি গুচ্ছভুক্ত দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। 

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় দায়িত্ব পালন করবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়গুলোতে ৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 

এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগামী ৫ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

২০১৮, ২০১৯ ও ২০২০ সালে এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালে এইচএসসি/সমমান ও ২০২১ সালে মানোন্নয়ন পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিতে উত্তীর্ণ হয়েছে, তারাই কেবল আবেদন করতে পারবেন। আবেদনকারীর উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হবে। 

এ বছর এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ২০২২ সালের এইচএসসি/সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। 

এ বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫ আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে। 

এবার ভর্তি পরীক্ষায় মোট আটটি কেন্দ্র থাকবে। এগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। আট কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রত্যেক আবেদনকারীকে তার আবেদনের সময় পছন্দমতো বিশ্ববিদ্যালয় তালিকার শীর্ষে দিয়ে ১ থেকে ৮ পর্যন্ত পছন্দক্রম দিতে হবে। পরবর্তীতে আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের আসনবিন্যাস করা হবে। এক্ষেত্রে পছন্দক্রম ও আবেদন ফির তারিখ এবং সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হবে। 

কৃষি গুচ্ছের আবেদনসংক্রান্ত যেকোনো তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষায় মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে। ওই তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা ‍হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা