× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ২১:৫৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে চাকরি মেলার বিভিন্ন স্টল। ছবি : প্রবা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে চাকরি মেলার বিভিন্ন স্টল। ছবি : প্রবা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার ফেস্ট’ শিরোনামে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন)  সকালে মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আয়োজিত এই চাকরি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় প্রাণ গ্রুপ, বেঙ্গল গ্রুপ, মিনিস্টার, বিডি জবস ডটকম, আরএসপিএল, পোলার আইসক্রিম, করপোরেট আস্ক, জাগো ফাউন্ডেশনসহ খ্যাতনামা ১৩টির অধিক বেসরকারি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে। মেলাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা