× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাদা দলের মানববন্ধন, মুখোমুখি ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৫:২৪ পিএম

বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের মানববন্ধন। ছবি : সংগৃহীত

বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের মানববন্ধন। ছবি : সংগৃহীত

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। তবে সেখানে শিক্ষকদের মানববন্ধনের জায়গায় মহড়া ও মানববন্ধন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সোমবার (৫ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করে সাদা দল।

মানববন্ধন শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সাদা দলের মুখোমুখি দাঁড়িয়ে মানববন্ধন করেন। সেখানে তারা বিএনপি আমলের দমন-নিপীড়নের চিত্র প্ল্যাকার্ডে তুলে ধরেন।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বাংলাদেশ আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আজ তিন দাবিতে মানববন্ধন করছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করতে হবে। সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। সরকার চাইলেই এ সিন্ডিকেটকে ধরতে পারছে না, কারণ এ সিন্ডিকেটই সরকারকে টিকিয়ে রাখে। অব্যবস্থাপনার কারণে মানুষের লাগামহীন হয়ে গেছে বাজার। আমরা এর প্রতিবাদ জানাই এবং সরকার এ সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনুক।

বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন বন্ধ করতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আজ আমাদের সামনে এখানেও সরকারি দলের ছাত্র সংগঠন মহড়া দিচ্ছে। এর মাধ্যমে আমাদের স্বাধীনতা সম্পর্কে আঁচ করা যায়। আমাদের আন্দোলনের যৌক্তিকতা এখানেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা