× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বশেমুরবিপ্রবিতে কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৭:৩৩ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৭:৩৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের আচর্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন এলাকায় শিক্ষক সমিতির মানববন্ধন। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ের আচর্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন এলাকায় শিক্ষক সমিতির মানববন্ধন। প্রবা ফটো

শিক্ষকদের ‌‘গালাগাল’ করে মাফ না চাওয়ায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোবারক হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষক সমিতি।

সোমাবার (২৯ মে) দুপুর ১২ দিকে বিশ্ববিদ্যালয়ের আচর্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন এলাকায় মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।

শিক্ষক সমিতির ডাকা মানববন্ধনে সভাপতি ড. সালেহ আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতারা ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষক উপস্থিত হন। শিক্ষকরা অনেকই মনে করছেন কোষাধ্যক্ষ মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ সময়ে তারা কোষাধ্যক্ষের গালাগাল ও এ বিষয়ে ক্ষমা না চাওয়ার বিষয়ে নিন্দা জানিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

ড. সালেহ আহমেদ বলেন, ‘কোষাধ্যক্ষ একজন সম্মানিত মানুষ। কিন্তু দীর্ঘদিন তিনি গোপালগঞ্জ ও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নানা কটূক্তি করে আসছেন। তাকে বারবার এসব বিষয়ে বিরত থাকতে বলা হলেও তিনি তা শোনেননি। বিষয়টি চরম পর্যায়ে পৌঁছানোর কারণে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ড. মোবারক হোসেন বলেন, ‘২৪ তারিখের সেই আলোচনায় শিক্ষকরা কিছু অনৈতিক আবদার করেছিল, যেটা প্রত্যাখ্যান করেছি, সেটাই আমার দোষ। এর পরে আমি চলে আসি। পরে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় যাই।’

এর আগে গত বুধবার (২৪ মে) উপাচার্য দপ্তরে আপগ্রেডেশন ও ডিউডেট প্রাপ্যতার বিষয়ে জটিলতা নিরসনে গঠিত কমিটির এক সভায় উপস্থিত সবার সামনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোবারক হোসেন শিক্ষকদের গালাগাল করেন বলে অভিযোগ ওঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা