প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৮:৩১ পিএম
আপডেট : ২৮ মে ২০২৩ ১৮:৩৫ পিএম
স্টেট ইউনিভার্সিটিতে আন্তঃব্যাচ মুট কোর্ট প্রতিযোগিতার ৭ম পর্বের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি আয়োজন করে স্টেট ইউনিভার্সিটির মুটকোর্ট সোসাইটি। বিচারক হিসেবে ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুরর হমান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তাপস কান্তি বল, অ্যাডভোকেট ব্যারিস্টার সাইদা শারমিন এশা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্যে স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেন, যদি একটি জায়গায়ও অবিচার হয়, তাহলে সব জায়গায় সুবিচার পাওয়া হুমকির মুখে পড়ে। পৃথিবীতে এখন আগের চেয়ে আরও অনেক বেশি ন্যায় বিচার প্রয়োজন। তিনি আরও বলেন, আন্তঃব্যাচ মুটকোর্ট প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত জ্ঞান, গবেষণা দক্ষতা এবং যোগাযোগ কৌশলবৃদ্ধি পাবে। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ আইনের ছাত্ররা বাস্তবতার নিরিখে বৈশ্বিক পরিসরে চিন্তা করতে এবং সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমাধান খুঁজতে শিখবে। প্রতিযোগিতায় মোডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এসইউবি আইন বিভাগের লেকচারার সিনথিয়া করিম।
প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম পলেমিক (আফরোজা নেওয়াজ দিবা, জয় চন্দ্র দাস ও আকিবুল আলম ) ও রানার্স-আপ হয়েছে টিম লঈগালস (সুমাইয়া সামিঊন তন্ময়, সানজিদা তাসনিম তন্বী ও ইফাত জাহান রাত্রিমনি)। বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড পেয়েছে ৪১তম ব্যাচের প্রভাত বালা। অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা মুটারের স্বীকৃতি অর্জন করে রানার্স-আপ দলের সুমাইয়া সামিঊন তন্ময়। প্রতিযোগিতায় মোট ১০টি টিম অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল, দৈনিক বাংলা ও নিউজবাংলা টুয়েন্টিফোর।