× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করোনার কারণে সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস ছাড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৯ এএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৫ পিএম

করোনার কারণে সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস ছাড়

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি চাকরিতে ৩৯ মাস বয়স ছাড় দেওয়া হয়েছে। করোনার সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে না পারা মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত, জাতীয়কৃত প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে বয়সের ক্ষেত্রে এ ছাড় পাচ্ছেন চাকরি প্রার্থীরা।

এতে করে ২০২০ সালের ২৫ মার্চ যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়েছে তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ‘যেসব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদফতর/পরিদফতর/দফতর ও সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে করোনা পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দফতর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে এসব প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।’

এর আগে করোনার কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২১ মাস ছাড় দেওয়া হয়েছিল। এ বিষয়ে ২০২১ সালের ২ সেপ্টেম্বর মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা