× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির হলে ৪ শিক্ষার্থীকে নির্যাতন

জড়িতদের বহিষ্কারের দাবি ছাত্র অধিকার পরিষদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২০:৩৩ পিএম

মাস্টারদা’ সূর্যসেন হলে চার শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। প্রবা ফটো

মাস্টারদা’ সূর্যসেন হলে চার শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা’ সূর্যসেন হলে চার শিক্ষার্থীকে নির্যাতনের পর জোর করে মুচলেকা নিয়ে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শিক্ষার্থীরা নির্যাতনের বর্ণনা দেন ও পরবর্তীতে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

এ ঘটনায় এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন তারা। এ সময় নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান সংগঠনটির নেতারা।

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খানের সঞ্চালনায় এবং আসিফ মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আখতার হোসেনসহ অনেকে।

মানববন্ধনে তিন দফা দাবি উপস্থাপন করেন তারা। দাবিগুলো হলো— ছাত্র নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে ও বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করতে হবে। দেশিয় আইনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং নির্যাতকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় হল প্রভোস্টকে অব্যাহতি দিতে হবে।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, বুধবার সূর্যসেন হলে কতিপয় ছাত্রলীগ নেতা চায় জন শিক্ষার্থীকে ‘উন্নয়নের বিরোধী’ ট্যাগ দিয়ে নির্যাতন করে। ছাত্রলীগ নানারকম মিথ্যা ট্যাগ দিয়ে শিক্ষার্থী নির্যাতনকে একপ্রকার বৈধ করে নিয়েছে। তাদের এই নীতি সাধারণ শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশে বাধা দিচ্ছে বলে মনে করে ছাত্র অধিকার পরিষদ। 

মানববন্ধন থেকে ছাত্র নির্যাতনের প্রতিবাদে অপরাপর ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা