× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি সাহিত্য সংসদের নবীন বরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ২২:৫৯ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ২৩:৫৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নবীন বরণ শেষে সদস্যরা। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নবীন বরণ শেষে সদস্যরা। প্রবা ফটো

বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চা ও আত্মউন্নয়নমূলক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের ২০২১-২২ শিক্ষাবর্ষের সদস্যদের ‘নবীন বরণ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মে) দুপুর ২ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বর্তমান সদস্যরা। পরে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

সংগঠেনের সভাপতি আবদুল্লাহ আল কাফির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ। সাধারণ সম্পাদক পলাশ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, নীরব বিশ্বাস, ইন্দ্রজিৎ দত্ত, নাইমুর রহমান দুর্জয় ও শাহরিয়ার প্রিন্স।

অনুষ্ঠানে গত একবছরে পাঠচক্রে সেরা উপস্থিতি, আলোচক ও সাংগঠনিক কর্মী ক্যাটাগরিতে মোট ৭ জনকে পুরস্কৃত করা হয়। সেরা উপস্থিতির পুরষ্কার পেয়েছেন সোহেলী তাবাসসুম জান্নাত। হাশেম আলী, শাহরিয়ার প্রিন্স, ফারজানা ইবাদা ও তানভিন ইমা পেয়েছেন সেরা সাংগঠনিক কর্মীর পুরষ্কার। সেরা আলোচকের পুরষ্কার পেয়েছেন নাইমুর রহমান দূর্জয় ও রাসেল রানা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা