বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৩ ১৪:২১ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ১৫:০৩ পিএম
ভর্তিচ্ছুদের সহযোগিতায় জবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস। প্রবা ফটো
বি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিতে সহযোগিতা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’।
শনিবার (২০ মে) দুপুর ১২টায় শুরু হয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, ‘কেউ যদি পরীক্ষার কেন্দ্র ভুল করে জবি ক্যাম্পাসে চলে আসে, তাহলে তাকে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। বুথ বসিয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। অভিভাবক-শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে দেওয়া হয়েছে ঠান্ডা পানি।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে ছাত্রলীগ। আমরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ ও ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। এ ছাড়া সব জেলা ছাত্রকল্যাণ কমিটিকে নির্দেশনা দিয়েছি তারাও যেন পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করে।’