× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে শিক্ষকের সঙ্গে অসদাচরণ, কর্মচারী বরখাস্ত

ইবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ২২:৫৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনার সঙ্গে অসদাচরণের অভিযোগে আইসিটি সেলের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া জেএম ইলিয়াস আইসিটি বিভাগের নেটওয়ার্ক টেকনিশিয়ান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচএম আলী হাসান সোমবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে জেএম ইলিয়াসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উম্মে সালমা লুনা বলেন, ‘ইলিয়াস আমার সঙ্গে শুক্র ও শনিবার দুই দিনই খারাপ ব্যবহার করেছে। এমনকি আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার চাই।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী তাকে কল করে সামাধানের চেষ্টা করলে সে তার সঙ্গেও খারাপ ব্যবহার করে।’

অভিযুক্ত ইলিয়াস বলেন, ‘শনিবার বিকালে ওনার স্বামী আমার মোবাইল ফোনে কল দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সমিতির কাছে সাহায্য চেয়েছি। আমার নিরাপত্তা জরুরি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা