প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৩ ০০:২৮ এএম
আপডেট : ১৩ মে ২০২৩ ১১:৩২ এএম
ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রবিবারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।
শুক্রবার (১২ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয় : বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রবিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।
একই কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রবিবারের এসএসসি/সমমান পরীক্ষাও স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।