× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ধর্ষণ মামলায় জেলে

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৯:০১ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:৩৪ পিএম

খুকৃবির সাবেক উপাচার্যকে ধর্ষণ মামলায় কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

খুকৃবির সাবেক উপাচার্যকে ধর্ষণ মামলায় কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খানকে ধর্ষণ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৮ মে) বিকালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুস সালাম খান এ নির্দেশ দেন। আদালতের বিশেষ পিপি ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী সহকর্মীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে গত ১৩ মার্চ। তার আগে ওই নারী সহকর্মী আদালতে অভিযোগ দেন সাবেক উপাচার্যসহ রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে। আদালত তখন সোনাডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামালার এজাহার গ্রহণের আদেশ দেন। 

বিশেষ পিপি ফরিদ আহমেদ জানান, সাবেক এই উপাচার্য উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। সোমবার সেই মেয়াদ শেষ হলে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেজিস্ট্রার জামিনে রয়েছেন।

আদালত সূত্র বলছে, সাবেক উপাচার্য শহীদুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের বাসায় একা থাকতেন। তার পরিবার থাকত ঢাকায়। তখন তাকে খাবার সরবরাহের দায়িত্ব পান ওই নারী সহকর্মী। তাকে এই দায়িত্ব দেন রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার। ২০২১ সালের ১৬ ডিসেম্বর খাবার পৌঁছে দিতে গেলে রেজিস্ট্রারের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন শহীদুর রহমান খান। কাউকে জানালে চাকরিচ্যুত করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন ওই নারী। 

অভিযোগে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চাকরি হারানো এবং সামাজিক সম্মানের ভয়ে বিষয়টি এত দিন জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা