× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়ে সিলেবাসভিত্তিক শিক্ষা নেই : জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ২০:১৯ পিএম

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। প্রবা ফটো

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আর সিলেবাসভিত্তিক শিক্ষা নেই বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয় এখন আউটকাম বেইজড এডুকেশনের আওতায় এসেছে। এখন আর সিলেবাস অনুযায়ী পড়াশোনা হয় না। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) চালু করেছেন।’

শুক্রবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ’বর্তমানে তীব্র দাবদাহ চলছে। এই অতিরিক্ত তাপমাত্রার পেছনে ভূগোল ও পরিবেশ বিভাগের কাজ করতে হবে। গবেষণা করে এর কারণ ও এর থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে। বর্তমান অ্যালামনাইরা যদি একটি রিসার্চ সেন্টার খুলে দেন, তাহলে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে।’

তিনি বলেন, ’জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল ক্যাম্পাস। মাত্র সাত একর ক্যাম্পাসে ২০ হাজারেরও অধিক শিক্ষার্থী, সাত শতাধিক ফ্যাকাল্টি মেম্বারসহ চার শতাধিক কর্মচারী। এত কিছুর পরও আমাদের অর্জন অনেক।’

পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ’২০০৫ সালে বিশ্ববিদ্যালয়টি নানা রকম আন্দোলন-সংগ্রামের ফলে প্রতিষ্ঠিত হয়। তখন ২৭-এর (৪) দ্বারা একটি আইন পাস হয়, সে ধারাতে বলা ছিল যে বিশ্ববিদ্যালয় পাঁচ বছর পর নিজস্ব আয়ে চলবে। পরবর্তীতে এর বিরুদ্ধে আন্দোলন হয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত টাকা কীভাবে দেবেন। তখন একটি আইনের মাধ্যমেই জাতীয় সংসদে একটি বিলের মাধ্যমে এই আইন বাতিল করা হয়। তারপর এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, ’ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যায়ন করবে কীভাবে বাংলাদেশের মানুষকে বাসযোগ্য করার জন্য আমরা অবদান রাখব। আমাদের শিক্ষার্থীরা সেদিকেই আছে। শিক্ষার্থীদের আরও বেশি গবেষণামুখী হয়ে এই দেশের জন্য কাজ করতে হবে।’

অনুষ্ঠান শেষে ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ইডেন মহিলা কলেজের অধ্যাপক মল্লিক গোলাম রসুলকে সভাপতি এবং বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদারকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা