× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ০১:০৩ এএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১১:৫৪ এএম

দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওহসেক কওনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রবা ফটো

দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওহসেক কওনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রবা ফটো

দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওহসেক কওনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বুধবার (৩ মে) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (এনআইবিআর) আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি পরিচালিত যৌথ গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান উপাচার্য। প্রতিনিধি দলের সদস্যরা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘জীববৈচিত্র্য গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা’ শীর্ষক সেমিনারে অংশ নেন।

শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা