× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পরীক্ষা : ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৪:১২ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৬:৩৮ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

৩০ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার কারণে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

৩০ এপ্রিল অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। সেই সঙ্গে কেন্দ্র সচিব ছাড়া কেউ মুঠোফোন ব্যবহার করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা