শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৬ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৪ পিএম
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। দীর্ঘদিন আটকে থাকার পর আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে শুরু হবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। ঢাকা বোর্ডের যেসব কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা হবে, সেসব কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে রুটিন ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
করোনা সংক্রমণের কারণে আড়াই বছর ধরে শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এর মধ্যে এ বছর সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা আরও পিছিয়েছে। এবারের সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বরে। আর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এদিকে বন্যা পরিস্থিতির কারণে পেছানো চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
এইচএসসির রুটিন : dhakaeducationboard.gov.bd/data/20220912151521515178.pdf
কেন্দ্র তালিকা দেখতে : dhakaeducationboard.gov.bd/data/20220630151501605475.pdf
প্রবা/জিকে /এসআর