× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির ৩৯তম ব্যাচের ইফতার ও বন্ধু সম্মিলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ০০:৩৭ এএম

শুক্রবার চট্টগ্রামের উইন্ড অব চেঞ্জ রেস্তোরাঁয় দুই শতাধিক বন্ধুর উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শুক্রবার চট্টগ্রামের উইন্ড অব চেঞ্জ রেস্তোরাঁয় দুই শতাধিক বন্ধুর উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ছিন্নমূলদের মাঝে ইফতারি বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৯তম ব্যাচের বন্ধুরা। শুক্রবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের উইন্ড অব চেঞ্জ রেস্তোরাঁয় দুই শতাধিক বন্ধুর উপস্থিতিতে ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়। এ সময় ৫০ জন ছিন্নমূলের মাঝে তারা ইফতারি বিতরণ করেন।

ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির ৩৯তম ব্যাচ কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, এটি ভাতৃত্বের বন্ধন যেখানে নেতৃত্ব গৌণ বিষয়। সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বন্ধুত্বের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে সমাজ-দেশ।

ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলনে এসে দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতে ওঠেন ৩৯তম ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

রাশেদ এইচ চৌধুরী বলেন, কোনো ষড়যন্ত্রই বন্ধুদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। এ সময় বন্ধুত্বের টানে সবাইকে বিভেদ ভুলে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ইফতার শেষে সবাই ফটোসেশন আর আড্ডায় মেতে ওঠেন। কেউ করেন বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিকে সাধারণ সম্পাদক ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী অতীতের মতো সামনের দিনগুলোতেও সবাইকে ব্যাচের অনুষ্ঠান সার্থক করে তোলার আহ্বান জানান।

এদিকে সবাই সভাপতি ও সাধারণ সম্পাদককে বারবার এমন বন্ধু সম্মিলন আয়োজনের অনুরোধ জানান যাতে বিশ্ববিদ্যালয় জীবনের সকল বন্ধু একসাথে হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা