× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে থাকতে রাষ্ট্রপতির আদেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২২:৩৫ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামি। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামি। ছবি : সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হল।

একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শনিবার উপাচার্য বরাবর চিঠিও দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা