× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবারের মধ্যে জবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৭:৫২ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২২:০২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আগামী সোমবারের (১৭ এপ্রিল) মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি  প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

শনিবার (১৫ এপ্রিল) সমিতির সভাপতি অধ্যাপক মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ৯ দিন অতিবাহিত হলেও কোনো সভা আহ্বান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিগুলো ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। কেন্দ্রীয় ভর্তি কমিটির কোনো সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ১৭ এপ্রিলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়।

আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়। ঈদের ছুটির পূর্বে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৬৫তম একাডেমিক কাউন্সিল সভায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত  নেয় জবি কর্তৃপক্ষ। ঐদিন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সব ডিন নিয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়। এরপর ১০ এপ্রিল ইউনিট ভিত্তিক কমিটি গঠন করা হয়।

ইউনিট ভর্তি কমিটির সদস্যরা বৈঠক করে প্রাথমিকভাবে জুনের দ্বিতীয় সপ্তাহে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া, আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ, যোগ্যতা এবং আনুষাঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির নিকট প্রস্তাব পাঠিয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি সমন্বয় বৈঠক করে সবকিছু চূড়ান্ত করবে বলে জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা