× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটিতে ইবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১১:০১ এএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১২:৩১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটিতে বন্ধ থাকবে আবাসিক হল। অফিস ছুটির প্রথম দিন আগামী সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটি শেষে ২৯ এপ্রিল সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।

বুধবার (১২ এপ্রিল) প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দিয়েছে ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে। যাদের পরীক্ষা ছিল তাদের পরীক্ষা শেষ। এখন আপাতত প্রতি বছরের মতো আমরা এ নির্দেশনা দিয়েছি আগামী সোমবার ১৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত হল বন্ধ থাকবে। ২৯ এপ্রিল সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

এদিকে ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যে পরীক্ষা চলমান ছিল, সেগুলো চলমান রেখে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা