× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৯ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:০১ পিএম

চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর চূড়ান্ত পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন নেছা হল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

দেশব্যাপী মোট ১০৪টি দলের এই বিতর্ক লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বুটেক্স। গত ২ সেপ্টেম্বর সমাপনী আসরে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুটেক্স দলের হয়ে বিতর্ক করেন শাকিল আহমেদ সাগর, নাঈম মাহমুদ, মুজাহিদুর রহমান রুম্মান ও জাহাঙ্গীরনগরের বঙ্গমাতা ফজিলাতুন নেছা হল দলের হয়ে বিতর্ক করেন তাপসী দে প্রাপ্তি, নির্বাচিতা চক্রবর্তী, মির্জা সাকি ।

‘শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাই মুখ্য’ বিষয়ে ফাইনাল বিতর্কে সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শাকিল আহমেদ সাগর। 

উল্লেখ্য, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১০৪টি দল অংশগ্রহণ করে। ২৭ মার্চ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মোট ছয়টি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ২৬ আগস্ট অনুষ্ঠিত হওয়া সেমিফাইনালে দুদল নিজেদের প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

 প্রবা/জিকে /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা