× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৮:০৬ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৮:০৭ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটির বিশেষ ডে ক্যাম্পে স্কাউটদের সনদ তুলে দেন অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আলী আজ্জম। বিজ্ঞপ্তি

ইস্টার্ন ইউনিভার্সিটির বিশেষ ডে ক্যাম্পে স্কাউটদের সনদ তুলে দেন অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আলী আজ্জম। বিজ্ঞপ্তি

‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপন উপলক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘বিশেষ ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’। 

শনিবার সকালে ইউনিট পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল খায়ের চৌধুরীসহ গ্রুপ কমিটির সদস্য ও রোভারদের ‘ইউনিট স্কার্ফ’ পরিয়ে দেন।

দিনব্যাপী ক্যাম্প কার্যক্রমে রোভার স্কাউট গ্রুপের ৬০ জন সদস্য রোভার প্রোগ্রাম ও স্কাউট অ্যাওয়ার্ড বিষয়ক সেশনে অংশ নেন এবং বিশ্ববিদ্যালয় চত্ত্বরের গাছ পর্যবেক্ষণ ও শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতা অভিযান চালান। দুপুরে সেমিনার কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠান হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আলী আজ্জম উপস্থিত ছিলেন। পরে পতাকা অবনমনের মাধ্যমে বিশেষ ডে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য। ক্যাম্প পরিচালনা করেন গ্রুপ কমিটির সম্পাদক ফরহাদ হোসেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা