× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মমিনুল, সম্পাদক সজিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২২:৪৫ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ০০:১০ এএম

সভাপতি মমিনুল হক খান  ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজিব। ছবি: প্রবা

সভাপতি মমিনুল হক খান ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজিব। ছবি: প্রবা

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৩-২৪ কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাইজিংবিডি ডটকমের মমিনুল হক খান সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠের সাজিদুর রহমান সজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য আমানুর রহমান রনি নতুন এ কমিটি অনুমোদন করেন। 

বিকল্প প্রার্থী না থাকায় ৯ পদের বিপরীতে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটি গঠনে নির্বাচন কমিশনার ছিলেন বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম মনি। কমিটি অনুমোদনে সুপারিশ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

নতুন কার্যকরী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন- সহ সভাপতি শাওন হোসাইন (দৈনিক সকালের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক মকিবুল মিয়া (পূর্বপশ্চিম-বিডি) এবং অর্থ ও দপ্তর সম্পাদক বেলাল শেখ (সকালের সময়)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা