× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিকনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার্থীদের চাকরির সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৯:২৫ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২০:৪৮ পিএম

বৃহস্পতিবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এবং ডিজিকনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  প্রবা ফটো

বৃহস্পতিবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এবং ডিজিকনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবা ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এবং ডিজিকনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়, ডিজিকনে চাকরি লাভের সুযোগ পাবে সিইউবি’র বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পাশাপাশি ডিজিকনে প্রশিক্ষণেরও অগ্রাধিকার পাবে সিইউবি’র শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর প্রগতি সরণিতে সিইউবির ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং ডিজিকনের চিফ বিজনেস অফিসার গৌরব গুপ্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক মুহাম্মদ রিদওয়ানুল হক, সিইউবির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আফিজুর রহমান, এক্সটার্নাল আফ্যেয়ারস ও পার্টনারশিপের প্রধান লামিয়া সেলিম এবং ডিজিকনের মানবসম্পদ বিভাগের প্রধান সালাম বীন শওকতসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা