× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি কেন্দ্রীয় স্টোরে হামলার বিচার দাবি, উপাচার্যকে আল্টিমেটাম

চবি প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় স্টোরে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে চবি অফিসার সমিতি। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী রবিবার (৯ এপ্রিল) থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সমিতি। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চের মধ্যে অছাত্রদের হল ও বিশ্ববিদ্যালয় ছাড়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এরপর ছাত্রত্ব নেই এমন কাউকে ক্যাম্পাসে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ৫ এপ্রিল দুপুর ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল ইসলাম সবুজ, বহিষ্কৃত শিক্ষার্থী মোফাজ্জল হায়দার মোফা ও সাদেক হোসেন টিটুর নেতৃত্বে কিছু নামধারী অছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টোরে বড় ধরনের অঘটন ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা চালায়।

নজরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অফিসে বিশেষ করে রেজিস্ট্রার দপ্তরের এস্টেস শাখা, প্রকৌশলী দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৬ এপ্রিল অফিসার সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভার ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িত অছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তা না হলে, আগামী ৯ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে চবির কর্মকর্তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা