× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হল ফি কমানোর দাবিতে উপাচার্যের কার্যালয়ে অবস্থান জবি ছাত্রীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৯:১৩ পিএম

জবির বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের সিট নবায়ন ফি কমানোসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রীরা।  প্রবা ফটো

জবির বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের সিট নবায়ন ফি কমানোসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রীরা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের সিট নবায়ন ফি কমানোসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রীরা। 

সোমবার (৩ এপ্রিল) দুপুরে ছাত্রীরা প্রথমে উপাচার্যের কার্যালেয়ের সামনে অবস্থান নেন। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ছাত্রীদের দাবি, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের চেয়ে চার থেকে পাঁচগুণ বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। হলের প্রতিটি সিটে একজনের জায়গায় দুজন করে থাকলেও সিটের নবায়ন ফি না কমিয়ে বরং বাড়ানো হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের সিট নবায়নের জন্য ৫ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে প্রতিটি সিট বাবদ ১০ হাজার ৫৩০ টাকা করে নিচ্ছে হল প্রশাসন। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটা কোনোভাবেই কাম্য নয় বলে জানান তারা।

শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘ছাত্রী হলটি নতুন হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছি না। বিভিন্ন সমস্যা নিয়ে হল প্রশাসনকে বারবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এর মধ্যে আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কয়েক গুণ বেশি নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে। এজন্য উপাচার্য স্যারের কাছে এসেছি, তিনি যেন সকল সমস্যার দ্রুত সমাধান করে দেন।’

সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা কষ্টে থাকুক তা আমরা চাই না। খুব শিগগিরই হলের সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আমরা ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। হলের ফি যেন শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে থাকে সেভাবেই নির্ধারণ করা হবে। প্রয়োজনে ফি পরিশোধের সময়ও বাড়ানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা