× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ৮

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৫:০১ পিএম

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক)। প্রবা ফটো

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক)। প্রবা ফটো

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। 

বুধবার (২৯ মার্চ) রাতের এ ঘটনার সময় ছাত্রাবাসের নিচতলার পাঁচটি কক্ষ ভাঙচুর করা হয়।

আহতরা হলেন শজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনুসারী দ্রুব, মো. শুভ, মো. হৃদয় ও মো. অনিক। এ ছাড়া সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের অনুসারী মো. রেজা, মো. ফুয়াদ, মো. অমি ও মো. ইমতিয়াজ। 

বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বগুড়া ছিলিমপুর (শজিমেক হাসপাতাল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিছার রহমান প্রতিদিনের বায়লাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘মেডিকেল কলেজটিতে ভর্তির সুযোগ পাওয়া নবীন শিক্ষার্থীদের নিজ গ্রুপে ভেড়ানোকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বগুড়া শজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর আসিফ বলেন, ‘জুনিয়ররা ক্যাম্পাসে আসার পর তাদের থাকা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সাধারণ সম্পাদকের অনুসারীরা আমার কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ সময় চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে তিনজন গুরুতর জখম হয়েছে। তবে সংঘর্ষের সময় আমি ক্যাম্পাসে ছিলাম না।’

শজিমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনিব বলেন, ‘বুধবার রাতে সভাপতির গ্রুপের নেতাকর্মীরা প্রথমে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষকরা এসে আমাদের উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করে দেয়। আমি মনে করি, এ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই। জুনিয়রদের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে এর সূত্রপাত হয়েছে।’

এসআই আনিছুর রহমান বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা