× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি অধ্যাপক রাশিদুলের মৃত্যুতে শোকসভা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২৩:৩১ পিএম

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রবা ফটো

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (২৫ মার্চ) বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে এই শোকসভা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, পর্যটন সম্পর্কে অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের শিক্ষা, গবেষণা ও চিন্তাভাবনা দেশের পর্যটন খাতের বিকাশে অনন্য ভূমিকা রেখেছে। একজন সৎ ও দক্ষ মানুষ হিসেবে দেশের কল্যাণে তিনি কাজ করে গেছেন।

রাশিদুল গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপাচার্য আখতারুজ্জামান বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সদা হাস্যোজ্জ্বল এই গুণী অধ্যাপক ক্রান্তি ও হতাশা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সকলকে অনুপ্রেরণা দিতেন। অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, শিক্ষা, গবেষণা এবং প্রশাসন পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে সততা ও দক্ষতার যে অসাধারণ নৈপুণ্য তিনি দেখিয়েছেন তা শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কাছে অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা