× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোবিপ্রবির নবনিযুক্ত ট্রেজারারের শ্রদ্ধা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৫:০৮ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৫:৩৫ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নোবিপ্রবির নবনিযুক্ত ট্রেজারার। প্রবা ফটো

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নোবিপ্রবির নবনিযুক্ত ট্রেজারার। প্রবা ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২৫ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ফিরোজ আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক এসএম মাহবুবুর রহমান, ছাত্র, নির্দেশনা ও পরামর্শ বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিক, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান জিয়াউল হক ও শিক্ষকরা। 

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা বিশ্ববিদ্যালয় পেতাম না। পরাধীনতার গ্লানি নিয়ে আজও আমাদের বসবাস করতে হতো। আমাকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করায় রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা