× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা শেকৃবি ছাত্রীর, ঢামেকে ভর্তি

শেকৃবি প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৬:৪২ পিএম

শেখ হাসিনা হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়েন ওই শিক্ষার্থী।

শেখ হাসিনা হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়েন ওই শিক্ষার্থী।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একটি হলের ছাদ থেকে লাফিয়ে এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে কৃষকরত্ন শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থী কৃষি অনুষদের ২০১৭ শিক্ষাবর্ষের ছাত্রী। শেখ হাসিনা হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়েন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী হলের গার্ড পাভেল ভূঁইয়া বলেন, ‘হঠাৎ শব্দ শুনে গার্ডরুম থেকে বাইরে এসে দেখি এক ছাত্রী নিচে পড়ে আছে। লাফ দেওয়ার সময় কাঁঠাল গাছের ওপর পড়েছিল, ডাল ভেঙে নিয়ে নিচে পড়েছে। যতটুকু দেখেছি, হাত ভেঙে হাড় বের হয়ে গেছে।’

জানা গেছে, ওই ছাত্রী অসুস্থতার কারণে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নিয়মিত অংশ নিতে পারেননি। যে কারণে তিনি বর্তমানে পরবর্তী ব্যাচের (২০১৯ শিক্ষাবর্ষ) সঙ্গে অধ্যয়ন করছেন। এপ্রিল মাসে লেভেল ৩, সেমিস্টার ২-এর ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। 

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহপাঠী বলেন, ‘আহত শিক্ষার্থী হতাশায় ভুগছিলেন। ও কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিল। ওর বেশ কয়েকটি সিটি পরীক্ষা ডিউ (বাকি) ছিল। শুনেছি অনেক স্যাররা ডিউ পরীক্ষাগুলো নেবেন না বলেছেন। এ ছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি। পরবর্তীতে স্যারদের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা নাকি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এবং পরবর্তী শিক্ষাবর্ষে আবার ভর্তি হতে বলেছেন।’

আরেক সহপাঠী বলেন, ‘গতকাল ও (আহত শিক্ষার্থী) আমাকে ওর শিট ফটোকপি করার জন্য নিষেধ করেছিল। ডিটেইলস তো আমি কিছু জানতাম না, তবে ওকে চিন্তিত মনে হচ্ছিল।’

ক্লাসে উপস্থিতির হার কম, ক্লাস-পরীক্ষা ও পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করতে পারে বলে ধারণা সহপাঠীদের।

এ বিষয়ে জানতে কৃষকরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. নাজমুন নাহারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মেয়েটি ঢাকা মেডিকেলের আইসিউতে আছে। অবস্থা আশঙ্কাজনক। হাত, পা ভেঙে গেছে। প্রচুর ব্লিডিং হয়েছে।’

আত্মহত্যাচেষ্টার কারণ সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘যতদূর শুনেছি, মেয়েটির ক্লাসে উপস্থিতির হার কম ছিল। পরীক্ষাও বাকি ছিল। এ নিয়ে হতাশায় ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা