× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২৩:১৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ০১:৪১ এএম

ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবা ফটো

ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবা ফটো

বিশ্বে ১৮তম ও বাংলাদেশে দশমবারের মতো উদযাপিত হলো ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৩’। মঙ্গলবার (২১ মার্চ) ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে মূল ফটকে এসে শেষ হয়। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের অভিভাবক, উন্নয়নকর্মী, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া, ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ জেড এম ফজলুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম। স্বাগত বক্তব্য দেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরদার এ রাজ্জাক।

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৩-এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. খন্দকার এ মামুন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, গান, ফ্যাশন শোর মাধ্যমে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা