× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণার মাঠ যখন মাদকের হটস্পট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৯:১৯ পিএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সংস্কার করা মাঠে গবেষণা হয় না। মাঠটিতে দিনের বেলা বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা হলেও রাতে এটা হয়ে ওঠে মাদকের হটস্পট। ৮৭ একর আয়তনের বিশ্ববিদ্যালয়টিতে চাহিদার যথেষ্ট গবেষণার প্লট নেই। এজন্য গত কয়েক বছর ধরে ঢাকার অদূরে গবেষণার মাঠ খুঁজছে বিশ্ববিদ্যালয়টি। অথচ নিজস্ব গবেষণার মাঠই খালি পড়ে আছে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাতে মাদকসেবীরা মাঠে বসে আড্ডা তো দেয়ই, সেই সঙ্গে লেজার লাইট দিয়ে অশ্লীল শব্দ করে শিষ দেয়। আর দিনের বেলা মাঠে চিল্লাচিল্লি করায় পড়াশোনা কষ্টকর হয়ে যায়। কয়েক দিন আগে বহিরাগতরাও এই মাঠে অনুষ্ঠান করেছে।

শেখ সায়েরা খাতুন ছাত্রী হলের সামনে অবস্থিত মাঠটি ‘গবেষণা মাঠ-২’ হিসেবে সম্প্রতি সংস্কার করা হয়। এই মাঠ ভরাটের সময় গবেষণার উপযোগী মাটি ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের একজন সহকারী প্রকৌশলী বলছেন, ঠিকাদার ইট, খোয়াযুক্ত মাটি ও গবেষণার অনুপযোগী মাটি দিয়ে মাঠ ভরাট করেছেন। এ কারণে ১০ লাখ টাকার বিল আটকে দিয়েছিল প্রশাসন। কিন্তু বর্তমান উপাচার্য ড. শহীদুর রশীদ ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর প্রশাসন সেই বিল ছেড়ে দেয়।

মাঠে মাদকের আসর বন্ধে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রশীদ ভূঁইয়া। মাঠে গবেষণার বিষয়ে তিনি বলেন, মাটি ভরাটের কাজ এখনও বাকি আছে। শেষ হলে গবেষণার কাজে ব্যবহার শুরু হবে। ঠিকাদারের বিল ছাড় করা সম্পর্কে তিনি বলেন, ‘এটা বছর দুই আগের ঘটনা। বিল ছাড় করা হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের সুপারিশেই ছাড় করেছিলাম।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা