বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৮:৪২ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৯:০৪ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী গবেষণা মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এই মেলা মঙ্গলবার (২১ মার্চ ) রাত ৯টার দিকে শেষ হবে।
মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, গ্রন্থ, জার্নাল, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা তুলে ধরা হয়। সোমবার এই মেলার উদ্বোধন ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
সমাপ্তি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘গবেষণা শুধুই চাকরি পাওয়া ও আপগ্রেডেশনের জন্য নয়। গবেষণাপত্র লুকিয়ে রাখার জিনিসও নয়। জনকল্যাণের জন্য গবেষণা করতে হবে এবং সে গবেষণা লোকসমাজের জন্য উন্মুক্ত রাখতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি এবং পুরোনো জ্ঞানকে নবযুগের উপযুক্ত করার যে বিদ্যা ও মানসিকতা, তাকেই আমরা সমাদর করি, পৃষ্ঠপোষকতা দিই।’