× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছে না থাকার সিদ্ধান্ত ইবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৫:৫৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

গুচ্ছে না থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, এই সিদ্ধান্তের বিষয়টি  সোমবার (২০ মার্চ) ইউজিসির সভায় উত্থাপন করবেন উপাচার্য মহোদয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্বে ভর্তি পরীক্ষার পূর্বেও নিজস্বভাবে পরীক্ষার নেওয়ার দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু বিভিন্ন আশ্বাস ও জটিলতা নিরসনের কথা সমাধান হলে গুচ্ছে পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এই পদ্ধতিতে পরীক্ষিা নিয়ে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পূর্ণ করতে পারেনি।

শিক্ষকরা জানায়,  ভোগান্তির কথা ভেবেই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। যার চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হয়।

অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে স্বস্তির বদলে খুবই ভোগান্তির শিকার হয়। এসব সমস্যায় কাটিয়ে শিক্ষার্থীদের দ্রুত ভর্তি নিশ্চত করতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

রবিবার (১৯ মার্চ) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা