আসমাউল হুসনা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৫ পিএম
ছবি : সায়েন্স অ্যাম্বাসেডর স্কলারশিপ
বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশ থেকে উচ্চ ডিগ্রি অর্জনে আগ্রহী হচ্ছে অনেক শিক্ষার্থী। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করছে তারা। এক্ষেত্রে পিছিয়ে নেই নারীরাও। বিশ্বের উন্নত শিক্ষাব্যবস্থার দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। ২০২১ সালের শিক্ষা র্যাঙ্কিং-এ সেরা দশের প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম।
শিক্ষা সুব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জীবনযাত্রা, সহজ আয়ের খাত থাকায় অনেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে যেতে চান সেখানে। তাই নারী শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিচ্ছে ‘কার্ড অ্যাগেইন্টস হিউম্যানিটি’ নামের একটি গেম কোম্পানি। চলতি বছরের ২২ আগস্ট থেকে শুরু হয়েছে আবেদনের সময়। ‘সায়েন্স অ্যাম্বাসেডর স্কলারশিপ’-এর আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো চারটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ টিউশন ফি মওকুফে চার বছরের স্নাতক কোর্সের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
আবেদনের শর্ত
যে বিষয়ে আবেদন করতে পারবে
আর্কিটেকচার, একচুয়ারিয়াল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, নেভাল ইঞ্জিনিয়ারিং, ভিডিও গ্রাফিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবটিকস, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন, গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিবেশবিদ্যা, ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, ভাষাতত্ত্ব, নার্সিং, পুষ্টিবিদ্যা, সমাজবিজ্ঞান, জীবাশ্মবিজ্ঞান, প্রাণিবিদ্যা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, সমুদ্রবিদ্যা, মহামারিবিদ্যা ইত্যাদি বিষয়।
সুযোগ-সুবিধা : সম্পূর্ণ টিউশন ফি মওকুফে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো চার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি অর্জন।
বিস্তারিত জানতে : www.scienceambassadorscholarship.org/
প্রবা/জিকে/ এসআর