× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গবেষণা মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৫:১২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি. সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি. সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী গবেষণা মেলার আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা চলবে আগামী ২০ থেকে ২১ মার্চ পর্যন্ত।

শুক্রবার (১৭ মার্চ) মেলার আয়োজক কমিটির সভাপতি ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক শেখ মেহেদী হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর মেলার আয়োজন করবে। ২০ মার্চ (সোমবার) মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর উপস্থিত থাকবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্রের শিক্ষক ও গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, গ্রন্থ, জার্নাল, গবেষণা প্রকল্প, উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরা হবে। ২১ মার্চ মেলার দ্বিতীয় দিন অংশ নেওয়া প্রতিটি বিভাগ, দপ্তর, ইনস্টিটিউট তাদের কার্যক্রম নিয়ে ১০ মিনিট ব্রিফ করার সুযোগ পাবে, যাতে মেলায় আসা দর্শনার্থীসহ অংশগ্রহণকারীরা তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারবেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

শেখ মেহেদী হাসান বলেন, ‘গবেষণাকর্ম ও নতুন সৃষ্ট জ্ঞান দেশে ও বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিবছর এ মেলার আয়োজন করা হবে।’

উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘জ্ঞানসৃষ্টির জন্য গবেষণার কোনো বিকল্প নেই। শিক্ষক- শিক্ষার্থী সবাইকে গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে আমরা প্রতিবছর এ মেলার আয়োজন করতে চাই। মেলায় অংশগ্রহণের মাধ্যম গবেষণায় মনোযোগ বাড়াবে। জ্ঞানসৃষ্টির জন্য গবেষণার কোনো বিকল্প নেই। আর বিশ্ববিদ্যালয় হলো সেই জ্ঞানসৃষ্টির আধার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা