× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী ১৮ মার্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২০:০৭ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২১:৩৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

‘মিলব প্রাণে, গড়ব ঐক্য, বাড়াব শক্তি, দেখাব আলোর পথ' স্লোগানকে সামনে রেখে প্রথমবার পুনর্মিলনী আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 

শনিবার (১৮ মার্চ) কলাভবন প্রাঙ্গণের মুজিব মঞ্চে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মিলিত হবেন বিভাগের নবীন-প্রবীণরা। এ দিন অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণ, গল্প, আড্ডা, খেলাধুলা ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জহিরুদ্দিন খশরু বলেন, ‘সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে। সাড়ে ৯টায় শোভাযাত্রা করা হবে। সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাম বাবু এমপি এবং বিশেষ অতিথি থাকবেন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি। পরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে। রাত আটটায় র‌্যাফেল ড্র এবং রাত ৯টায় আনন্দঘন পুনর্মিলনী সমাপ্ত হবে।‘

তিনি বলেন, ‘এই পুনর্মিলনী আয়োজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে। এ ছাড়া সবার সমন্বিত প্রয়াসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যাসোসিয়েশনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা