× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি শিক্ষার্থীদের ওপর হামলা : বিচার বিভাগীয় তদন্ত চান শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৯:৫৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ ) বেলা সাড়ে ১১টার দিকে রাবি সিনেট ভবনের সামনে ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দায়ীদের শাস্তির দাবি করা হয়।

১১ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে প্রায় ২০০ শিক্ষার্থী আহত হন। বাসে বসাকে কেন্দ্র করে চালক ও তার সহযোগীর সঙ্গে এক রাবি শিক্ষার্থীর কথা কাটাকাটির পর সংঘর্ষের সূত্রপাত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘১১ মার্চ একটি কালো দিন। এ দিন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ জীবনে আমি কখনও দেখিনি এত শিক্ষার্থী রক্তাক্ত হতে। এত বড় একটি ঘটনা কেন ঘটল, ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত, কাদের গাফিলতি ছিল এবং পুলিশ কেন প্রশাসনের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ওপর গুলি চালাল, বিষয়গুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। এ ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিৎ।’

মানববন্ধনে আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর এবং আহ্বায়ক আমানুল্লাহ খান আমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা