× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত তিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৯:০২ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকসহ তিন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রবা ফটো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকসহ তিন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রবা ফটো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকসহ তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) ক্যাম্পাসের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজিত ‘অবতরণিকা উৎসব’ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন আশিকের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক রানা আহম্মেদ অভি, মুশফিকুর রহমান ও সাব্বির রহমান শাওন আহত হন।

আহত মুশফিকুর বলেন, ‘অনুষ্ঠান চলাকালীন তারা আমাদের ওপর পরিকল্পিত হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের মারধর করে পালিয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসক এসএম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত তাদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে গুরুতর কিছু দেখলে সদরে হাসপাতালে স্থানান্তর করব।’

ইবি সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, ’মারামারির ঘটনা শুনেই দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তসাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা