× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১৭ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৬:৪৭ পিএম

২১৭ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

২১৭ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

পড়ালেখায় অসামান্য কৃতিত্বের জন্য ২১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর বেশিরভাগই নারী। বৃহস্পতিবার (১৬ র্মাচ) সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ২০২২ সালের গ্রীষ্মকালীন থেকে ২০২৩ সালের বসন্তকালীন সেমিস্টারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ভেতরে নানা ধরনের অস্থিরতা কাজ করে। যার কারণে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্লাসের পড়ালেখাসহ গোটা বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, তা যেন শিক্ষার্থীদের ভেতরে স্থিরতা আনতে সহায়ক হয়। এর জন্য তিনি শিক্ষকমণ্ডলী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টির দিকেও নজর দিতে বলেন অধ্যাপক আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউল হক মামুন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা