বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৪:৫৮ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৯:৫৯ পিএম
পদত্যাগের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন। বুধবার (১৫ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যলয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের শূন্য পদে দুই প্রভোস্টকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম এবং অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন শ্রমণ।
রেজিস্ট্রার বলেন, ‘মঙ্গলবার তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আজকে তারা যোগদান করবেন। তাদের দুজনকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।’
এর আগে ১৩ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ড. সুমন বড়ুয়া পদত্যাগ করেন।
উল্লেখ্য, অতীশ দীপঙ্কর হলটিতে এখনও শিক্ষার্থী উঠানো হয়নি।