× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোথায় পাব বৃত্তির খোঁজখবর

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৩ পিএম

কোথায় পাব বৃত্তির খোঁজখবর
কোথায় পাব বৃত্তির খোঁজখবর

বৃত্তি, ফেলোশিপ, ইন্টার্নশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম, তরুণদের আন্তর্জাতিক সম্মেলনকত রকম সুযোগ আছে চারপাশে। আপনার জন্য জুতসই সুযোগটা কোথায়, কীভাবে খুঁজে পাবেন? জেনে নেওয়া যাক কিছু কৌশল।

বৃত্তির খোঁজখবর

চিভনিং, ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন দেশের সরকারি বৃত্তির খোঁজখবর পাওয়া যায় অনলাইনেই। ওয়েবসাইটে বিভিন্ন সরকারি বৃত্তির বিজ্ঞপ্তি আবেদনের বিস্তারিত নিয়মিত প্রকাশ করা হয়। সরকারি বৃত্তির খোঁজ পাবেন shed.gov.bd/site/view/scholarship এই ওয়েবসাইটে। ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুযোগের খবর জানতে চোখ রাখতে পারেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে।

 

ফেলোশিপের খোঁজখবর

সরকারি বেসরকারি পর্যায়ে নানা ধরনের ফেলোশিপের সুযোগ আছে তরুণদের জন্য। দেশভেদে বিভিন্ন ফেলোশিপের প্রশিক্ষণ কার্যক্রম কয়েক সপ্তাহ থেকে মাসব্যাপীও হয়ে থাকে। বাংলাদেশি তরুণ ওসামা বিন নূরের গড়া youthop.com ওয়েবসাইটে বৃত্তি, ফেলোশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রামসহ নানা হালনাগাদ তথ্য পাওয়া যায় সব সময়।

 

জার্নালের খোঁজখবর

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই নানা জার্নাল বা পেপার সম্পর্কে জানতে হয়, পড়তে হয়। অনলাইনে অনেক ওয়েবসাইট -লাইব্রেরি আছে, যার মাধ্যমে জার্নালের খোঁজখবর পাওয়া যায়।

যে যেই বিষয়ে পড়ছেন, বা আগ্রহী; সেই ক্ষেত্রের আলোচিত -৪টি জার্নালে নিয়মিত চোখ রাখলে নিশ্চিতভাবেই খুব উপকার পাবেন। বিভিন্ন অনলাইন রেফারেন্স সাইট থেকে যেকোনো বিষয়ের জার্নাল খুঁজে পাওয়া যায়।


আলোচিত কিছু জার্নাল, মনোগ্রাফ, এনসাইক্লোপিডিয়ার ঠিকানা :

refseek.com ওয়েবসাইট থেকে লাখো একাডেমিক গবেষণা বা নিবন্ধের খোঁজ পাবেন।

link.springer.com এখানে প্রায় এক কোটি বৈজ্ঞানিক নথি, বই, নিবন্ধ রিসার্চ প্রটোকল আছে।

repec.org এই ওয়েবসাইট থেকে ১০৩টি দেশের প্রায় ৪০ লাখ পাবলিকেশন পড়ার সুযোগ পাবেন।

scholar.google.com গুগলের এই সেবা থেকে কিওয়ার্ড সার্চ করে আপনি যেকোনো বিষয়ে বই নিবন্ধের খোঁজখবর জানতে পারবেন।

researchgate.net গবেষণাপত্র, জার্নাল, ইত্যাদি পড়ার জন্য এটিও একটি জনপ্রিয় ওয়েবসাইট।


আরও যেভাবে খোঁজ পেতে পারেন

গুগল সার্চ ইঞ্জিনেঅ্যালার্টবলে একটি বিশেষ সেবা চালু আছে। আপনি বিশেষ শব্দ বা বাক্য যেমনজলবায়ু সম্মেলনলিখে অ্যালার্ট চালু করলে নিয়মিত বিরতিতে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন সম্মেলনের খোঁজখবর আপনার মেইলে চলে আসবে। আপনাকে আর আলাদা করে খুঁজতে হবে না। গুগল অ্যালার্টের ঠিকানা : www.google.com/alerts

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিফিকেশন আলাদাভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে পেতে পারেন। গুগল ক্রোমের সেটিংস অপশন থেকে প্রাইভেসি সিকিউরিটিতে ক্লিক করতে হবে প্রথমে। তারপর সাইট সেটিংসে ক্লিক করলে নোটিফিকেশন অপশন পাবেন। এখানে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বৃত্তি ফেলোশিপের ঠিকানার ওয়েবলিংক যুক্ত করলে হালনাগাদ তথ্য এলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।


ফেসবুকে বিভিন্ন দেশে উচ্চশিক্ষা-সংক্রান্ত আলাদা আলাদা ফেসবুক গ্রুপ খুঁজে পাবেন। ধরনের গ্রুপ থেকে নিয়মিত নানা দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সুযোগ সম্পর্কে জানা যায়। 

আলোচিত কয়েকটি গ্রুপ

হায়ার স্টাডি অ্যাবরোড : www.facebook.com/groups/146324928762530

নেক্সটপ ইউএসএ : www.facebook.com/groups/314893828609802 


প্রবা/জিকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা