× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে রেলওয়ের মামলা

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২৩:৩১ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২৩:৪০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে রেল লাইনে অগ্নিসংযোগসহ স্লিপার ও  ক্লিপ চুরির অভিযোগে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী রেলওয়ে থানায় এই মামলা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার ও পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এজাহারে সরজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, ১২ মার্চ রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেইটের সামনে শিক্ষার্থীরা রেল লাইনে আগুন লাগিয়ে দেন। এ সময় তারা গেটম্যানদের ঘরে ভাঙচুর করেন। এ সময় রেল লাইন হতে ৯২টি প্যান্ডল ক্লিপ, একটি স্টিল স্লিপার চুরি হয়ে যায় এবং আগুনে তিনটি কাঠের স্লিপার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। 

পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘রেলের সম্পদে আগুন এবং চুরির অভিযোগে রাজশাহীর রেলওয়ে থানায় মামলা হয়েছে।  রেললাইন থেকে ৯২টি প্যান্ডল ক্লিপ এবং একটি স্টিলের স্লিপার চুরি হয়েছে।’

ওসি গোপাল কুমার বলেন, ‘একটা অভিযোগ থানায় এসেছে। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো যাচ্ছে না।’

এর আগে শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বিনোদপুর বাজার ব্যবসায়ীদের সংঘর্ষে হয়। সেই ঘটনার জেরে রবিবার রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চারুকলার সামনে রেললাইনে অগ্নিসংযোগ করেন। এ সময় সারা দেশের সঙ্গে রাজশাহী রেল স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা