× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও সড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৩:৩৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ছবি : প্রবা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ছবি : প্রবা

বিনোদপুরের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকায় থাকার অভিযোগ এনে আবারও রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রবিবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টা থেকে শিক্ষার্থীরা রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। তবে নগরীর ভদ্রা হয়ে যানবাহন চলাচল করছে বিশ্ববিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে।

এর আগে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে গভীর রাত পর্যন্ত এই সড়ক অবরোধ ছিল। সকাল থেকে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরে শিক্ষার্থীরা আবারও সড়কে নামেন। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় বিনোদপুর বাজার ব্যবসায়ীরা শিক্ষার্থীদের উপর হামলা করেন। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। ব্যবসায়ীদের হামলা ও পুলিশের রাবার বুলেটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। 

এ ঘটনায় পুলিশি তৎপরতার তদন্ত চান শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবি জানান তারা। এসব দাবি না আদায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

রাবির উপউপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ বসে নেই। ঘটনা জানার সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উপাচার্য। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে এই ঘটনায় আজ রবিবার ও কাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা