× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সচেষ্ট বিএএফ শাহীন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব

শাহিনা নদী

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৬ পিএম

ছবি : বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাব

ছবি : বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাব

তরুণের স্বপ্ন থেকে শুরু হয় এক বিশাল সম্ভাবনার যাত্রা। আর বর্তমান যুগে সম্ভাবনার সেই যাত্রায় নিজেকে এগিয়ে রাখতে ইংরেজিতে দক্ষতা খুব বেশি প্রয়োজন। 

ইংরেজি ভাষার গুরুত্ব অনুধাবন করে বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিয়া এবং সহকারী প্রধান শিক্ষিকা হুমায়রা করিমের উপস্থিতিতে ‘বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাব’ গঠন করা হয়। যার মূলমন্ত্র ‘অন্বেষণ, শিক্ষা, আরম্ভ’।

এরপর থেকে কলেজের প্রিন্সিপাল, গ্রুপ ক্যাপ্টেন ফজলে কাদের চৌধুরী এবং বিইউপি সমর্থনে অসাধারণ সাফল্য অর্জন করেছে ক্লাবটি। ক্লাবের সব অর্জনের মূলে রয়েছে ক্লাবের মডারেটর মাহাবুব আলম এবং কো-মডারেটর আমিনুল ইসলামের অপরিসীম পরিশ্রম। 
এক বছরের ব্যবধানে বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা ৫০০-এরও বেশি। ক্লাবটির মূল উদ্দেশ্য সদস্যদের মধ্যে থাকা সত্যিকারের আত্ম উন্নয়ন করতে পারা, তাদের সম্পূর্ণ সম্ভাবনাগুলো অন্বেষণ করতে এবং শেখার মাধ্যমে তা বিশ্বের সামনে তুলে ধরতে সহায়তা করা। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ইংরেজিতে দক্ষতা অর্জন করার সুযোগ তৈরি করে দিয়েছে ক্লাবটি।

গত এক বছরে সফলভাবে নানা সম্মেলন আয়োজন করেছে ক্লাবটি। ‘বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট ২০২২’ তাদের সফলতার ঝুড়িতে এক অনন্য উদাহরণ। এই সামিটে দেশের ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। দেশে প্রথমবারের মতো স্কুল-কলেজের বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবকে একত্রিত করে এই সমাবর্তন আয়োজন করে ইংরেজি চর্চায় এক অসামান্য উদাহরণ স্থাপন করেছে ক্লাবটি। ক্লাবটি বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, এক্সটেম্পোর, বিতর্ক এবং সাবলীলভাবে ইংরেজিতে নিজেদের উপস্থাপন করতে শেখায়। সম্প্রতি ক্লাবটি বাংলাদেশের কিছু প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে সপ্তাহের প্রতি সোমবার একটি করে পডকাস্ট শুরু করেছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ধ্রুব নীল বলেন, ‘আগামী প্রজন্মের মধ্যকার সুপ্ত প্রতিভা বিকাশ এবং ক্রমবর্ধমান বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তাদের তাল মিলিয়ে চলতে ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি মনোনিবেশ ও চর্চার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংরেজি ভাষা ও সাহিত্য ক্লাব প্রতি বছর দেশে বিভিন্ন সম্মেলনের মাধ্যমে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা ও সাহিত্যের দক্ষতা গড়ে তুলতে সচেষ্ট রয়েছে। আজ পর্যন্ত আমরা যা অর্জন করেছি তার জন্য আমরা গর্বিত। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ, অ্যাডজুট্যান্ট, সম্মানিত ক্লাব পৃষ্ঠপোষক এবং মডারেটরদের আন্তরিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয় এবং অবশ্যই কার্যনির্বাহী প্যানেলের অবদান অপরিসীম। তাদের নিরন্তর পরিশ্রম এবং দৃঢ়সংকল্প ছাড়া আমরা এখানে আসতে পারতাম না। আমরা এখনও আমাদের সামনে থাকা আশ্চর্যজনক যাত্রার পরিকল্পনা করছি এবং শিক্ষার্থীদের অর্জনের মধ্য দিয়ে ক্লাবটিকে আরও সমৃদ্ধ করব।’

প্রবা/জিকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা