বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৭:৫০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৮:১২ পিএম
ইবির ইরেজি বিভাগের পুনর্মিলনীর শোভাযাত্রায় শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রবা ফটো
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শোভাযাত্রার পর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে হয় মূল অনুষ্ঠান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ একে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন উর রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন টিএসসিসির পরিচালক, প্রক্টর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ইংরেজি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।
উপ-উপাচার্য মাহবুবুর রহমান বলেন, ’বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষ লক্ষ্য অর্জন করতে হয়। অ্যালামনাইরা শুধু বিভাগের সম্পদ নয়, তারা বিশ্ববিদ্যালয় তথা জাতির সম্পদ। সকল অ্যালামনাইদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে অনুরোধ জানাই। অ্যালামনাইদের সফলতা বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সফলতা।’