× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ইবি উপাচার্যের ‘নিয়োগ-সংক্রান্ত’ ফোনালাপ ফাঁস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২২:৩৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ নিয়োগসংক্রান্ত আরেকটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ( ৭ মার্চ ) রাতে ফারাহ জেবিন, আল বিদা ও মিসেস সালাম নামে তিনটি ফেসবুক আইডি থেকে অডিওটি আপলোড করা হয়। এতে উপাচার্যের একপক্ষীয় কণ্ঠ শোনা যায়।

এর আগে ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের সঙ্গে সাংবাদিকতা বিভাগের চাকরিপ্রাথী অলিউল রহমানের একাধিক কথোপকথন ফাঁস হয়। সেখানে উপাচার্যের কণ্ঠের সাদৃশ্য কাউকে বলতে শোনা যায় যে টাকা দিয়ে হলেও দুজন প্রার্থী সংগ্রহ করার কথা। এ ছাড়া নিয়োগ পরীক্ষার প্রশ্নবিষয়ক আলাপ করতেও শোনা যায়। পরে আরও একটি আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করা অডিও ফাঁস হয়। 

অডিওর কথোপকথনে উপাচার্য বলেন, ‘জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ঢাকায় আছি। কালকে যাব। ১২ তারিখে আমাদের একটি মিটিং ছিল। ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কয়েকটা সার্কুলার দিয়েছে বলে গতকাল বা গতপরশু। শুনেন ভাই আপনার যে নির্দিষ্ট যেটা দিতেই হবে এটা কম জিনিস না। হ্যাঁ, এটাই আমাকে একটু আগেই করে রাখবেন, আরকি।’

তিনি আরও বলেন, 'আপনার আরেকটা ভাইজি ছিল না ইকোনমিকসের জন্য। আমি এইটা নিয়ে একটা ই খুঁজে পাচ্ছি না। কিন্তু এইটা আমি মনে রাখসি। ও ফার্স্ট বা সেকেন্ড না হলেও আমি ব্যবস্থা করব। আচ্ছা যাহোক আপনার কেবল এক গেছে তাইতো। আপনি অ্যাপ্লাই-টেপ্লাই করেন। যখন আপনার ভাইবা কার্ড পাবেন হ্যাঁ আর ওখানে খেয়াল রাখবেন যেন ভাইবা থেকে না বাদ পড়ে। ও অ্যাপ্লাই করে এসে প্রথমে আমার সাথে দেখা করুক। আপনাকে ভাইবা পর্যন্ত তো প্রথমে আসতে হবে। রিক্রুইটমেন্টে যে রুলস সেগুলো তো আমাকেও করতে হবে। আপনি আমার কাছেই পাঠান আর ওর নামটা বলেন তো 'জুবায়ের' আর ওকে আপনার রেফারেন্স দিয়ে আমার সাথে সরাসরি যেন দেখা করে।’

এ বিষয়ে উপাচার্য শেখ আবদুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমি এ বিষয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না। এই অডিও আমার হতেও পারে, নাও হতে পারে। আমি থানায় জিডি করেছি। পুলিশ বাকি ব্যবস্থা নেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা