× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ২১:৩৬ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে স্নাতকোত্তর শেষ করেও আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ মার্চ) জাবির চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছেন তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাবি দেশের একমাত্র ঘোষিত আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও নিয়মিত আবাসন সংকট রয়েছে হলগুলোতে, যার অন্যতম কারণ হচ্ছে স্নাতকোত্তর শেষ করেো শিক্ষার্থীদের হলে অবস্থান। বর্তমানে স্নাতকোত্তর শেষ এরকম প্রায় ৪টি ব্যাচের (৪২-৪৫ব্যাচ) শিক্ষার্থীরা অবস্থান করছেন বিভিন্ন ছাত্র হলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা