× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে ফের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ২০ মার্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৩ ২০:০৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় থাকছে দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ। মঙ্গলবার (৭ মার্চ) উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ বলেন, 'প্রথমবার অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় ভালো করতে পারে না। মেধাবীরা যাতে পিছিয়ে না পড়ে তাই এটা আবার চালু করা হয়েছে। এটা আগেও ছিল।'

২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন এবারের ভর্তি পরীক্ষায়। তবে গতবারের চাইতে ১০০ টাকা বাড়ানো হয়েছে আবেদন ফি।

তা ছাড়া বিজ্ঞান অনুষদে আবেদনের যোগ্যতায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ ইউনিটে আগে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ লাগত ৮.০০। এখন তাতে ০.২৫ যোগ করে ৮.২৫ করা হয়েছে।

আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে, চলবে ৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত।

৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে আসন আছে ৪ হাজার ৯২৬টি। ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো— এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা