× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের মিলন মেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২০:২২ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২০:৩৭ পিএম

রবিবার রাজধানীর মাইলস্টোন কলেজে আয়োজিত মিলন মেলায় অতিথিরা। প্রবা ফটো

রবিবার রাজধানীর মাইলস্টোন কলেজে আয়োজিত মিলন মেলায় অতিথিরা। প্রবা ফটো

উৎসবমুখর পরিবেশে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনে কর্মরত শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ ) উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় এই মিলন মেলা। 

শিক্ষকদের মিলন মেলায় ছিল আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ। সকলকে স্বাগত জানান মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ রিফাত নবী আলম। 

এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন এমএনআরএস ট্রাস্ট এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ বেগম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্ণেল নুরন্নবী (অব.), উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলমসহ অনেকে। 

শিক্ষকরা ছাড়াও মিলন মেলায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষরা, সকল সেকশনের অনুষদের সদস্যরা এবং পরিচালকরা।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা